Thursday, September 17, 2015

Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ) By Bappa Mazumder

Title : Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)
Artist : Bappa Mazumder

Download Bangladesh Bangladesh (বাংলাদেশ বাংলাদেশ)

পথ হারিয়েছি অনেকবার
ফেলেছি হাতের ক্যাচ
জয়ের দ্বারে পৌঁছে গিয়েও
হেরেছি জেতা ম্যাচ

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান

মোগো আছে মেলা সাহস
আছে মোগো বিশ্বাস
১৬ কোটি মাইনষে জিততো চায়
বাদিয়ারে নিশ্বাস
লক্ষ্য অ্যাহন অনেক দূরে
পাড়ি দিতে হইবো বহু পথ
বিশ্বেও সেরা হইতে হইবো
লইলাম এ শফথ
সময় এখন আগুইবার
ভাঙ্গো হকল ঝামেলা
সময় এখন জেইগা উঠার
জিত করার মেলা বাধা

সমালোচকের তোপের মুখে পড়েছি হাজার বার
ব্যাটে-বলে খেলে মাঠে দিয়েছি কঠোর জবাব তার

বাংলাদেশ বাংলাদেশ
১৬ কোটি প্রান
বাংলাদেশ বাংলাদেশ
একটাই গান (২)

Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন) By Tahsan And Shakila Saki

Title : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)
Artist : Tahsan And Shakila Saki
Album : Chuye Dile Mon (ছুঁয়ে দিলে মন)

Download Chuye Dile Mon

আমি ডানা ছাড়া পাখি,
তোমার আশায় আশায় থাকি
আমি পটে আঁকা ছবি প্রেম, তুমি ভালোবাসায় সবই
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

তুমি আকাশের ওই নীল,
আমি মেঘে মেঘে স্বপ্নিল
তুমি হাওয়া হয়ে আসো, শুধু আমাকেই ভালোবেসো
তুমি মনের আল্পনা, তুমি সেই প্রিয় কল্পনা 
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

যেন ছায়া হয়ে আছি,
যেন তোমায় নিয়ে বাঁচি
তুমি আমার সুখ পাখি, বলো কোথায় তোমায় রাখি
তুমি রাত দিনোমান, আমি ডুবে থাকি সারাটাক্ষণ
তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন ।।

Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো) By Andrew Kishore

Title : Valo Achi Valo Theko (ভাল আছি ভালো থেকো)
Artist : Andrew Kishore & Konok Chapa
Album : তোমাকে চাই
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো,
দিও তোমার মালা খানি
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ,
তেমনি তোমার 
নিবিড় চলা
ভিতরের নীল বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।
 
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম,
তেমনি তোমার নিবিড় 
ছোয়া
গভীরের এই বন্দরে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে।।

শোনো একটি মুজিবরের থেকে

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
সেই সবুজের বুক চেরা মেঠো পথে,
আবার এসে ফিরে যাবো আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে
এমন সোনার দেশ।
শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।
বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।.
‘জয় বাংলা’ বলতে মনরে আমার এখনো কেন ভাবো,
আমার হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো,
অন্ধকারে পুবাকাশে উঠবে আবার দিনমণি।।
শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

একতারা তুই দেশের কথা

একতারা তুই দেশের কথা
বলরে এবার বল
আমাকে তুই বাউল করে, সঙ্গে নিয়ে চল
জীবন মরণ মাঝে, তোর সুর যেন বাজে।।
একটি কথা আমি শুধু বলে যেতে চাই
বাংলা আমার সুখে-দুখে হয় যেন গো ঠাই রে।।
একটি গান আমি শুধু গেয়ে যেতে চাই,
বাংলা আমার, আমি যে তার
আর তো চাওয়া নাই রে।।
প্রাণের প্রিয় তুমি, মোর সাধের জন্মভূমি
তোমায় বরণ করে
যেন যেতে পারি মরে।।

জন্ম আমার ধন্য হলো মাগো

জন্ম আমার ধন্য হলো মাগো
এমন করে আকুল হয়ে
আমায় তুমি ডাকো।।
তোমার কথায় হাসতে পারি
তোমার কথায় কাঁদতে পারি
মরতে পারি তোমার বুকে
বুকে যদি রাখো মাগো।।
তোমার কথায় কথা বলি
পাখির গানের মতো
তোমার দেখায় বিশ্ব দেখি
বর্ণ কত শত।
তুমি আমার—খেলার পুতুল
আমার পাশে থাক মাগো।।
তোমার প্রেমে তোমার গন্ধে
পরান ভরে রাখি
এইতো আমার জীবন-মরণ
এমনি যেন থাকি।
বুকে তোমার—ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও নাকো মাগো।।

আমাদের একই ভাষা আমাদের একই দেশ

আমাদের একই ভাষা আমাদের একই দেশ
সহজ সরল মায়া মমতায় নাইকো যার শেষ।।
চোখ জুড়ানো ঘন নিবিড় গ্রামের শ্যামলীমায়
উদাস মনটা পাল উড়ায় অলস পুবাল হাওয়ায়।
থেমে থেমে আনে মনে কি যে মধুর আবেশ
সেই সে দেশ বাংলাদেশ আমার আমার জন্মভুমি।।
ষড়ঋতুর নানার রকম লুকোচুরির খেলায়
জীবন সেথায় অফুরান রংধুনু সুখ ছড়ায়।
হাজার নদীর কলতানে কাটে না যে রেশ
সেই যে দেশ বাংলাদেশ আমার আমার জন্মভুমি।।