Thursday, September 17, 2015

BONDHU MANE | বন্ধু মানে

শিল্পীঃ সুমন হাফিজ
অ্যালবামঃ এলোমেলো
সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ
বন্ধু মানে গল্প-কথায় সুখ-দুখের আদান-প্রদান
বন্ধু মানে পরাজিত হৃদয়ে মান-অভিমান
বন্ধু মানে স্মৃতির জালে নিজেকে খুঁজে পাওয়া
স্বর্গীয় মাধুরীতে এ জীবন ছেয়ে রাখা
ওরে বন্ধু আমি ধন্য হোলাম জীবনের সঙ্গী পেলাম
ভেসে যাই একই ভেলাতে ।
মধ্যরাতে সকাল-দুপুর-সাঁঝে
তোরাই আমার রয়েছিস পাশে
মধুর কথায় হাসাহাসি
হাতের খাবার হয় ভাগাভাগি
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।
আমার দুখে কিবা সুখোচ্ছাসে
বন্ধু ছিলি আজো আছিস পাশে
আশার আলো তোরাই দেখাস
পৃথিবীকে আপন যত্নে সাজাস
সবই যেন স্বর্গ-ছায়া ধরণীর বুকে ।

BABA | বাবা

শিল্পীঃ সুমন হাফিজ

অ্যালবামঃ এলোমেলো                     

সুরকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ            

গীতিকারঃ আহমেদ শাহরিয়ার পরাগ


বছর বছর ধরে বাবা তুমি ক্ষয়ে ক্ষয়ে
কত আশা নিয়ে বুকে গড় তুমি তিলে তিলে
পেরিয়ে সময় যখন কর্মজীবন হলো শুরু
জীবনের যতটুকু পাওয়া এ অবদান তোমারি শুধু ।
তোমার চোখে ছিল শাসন-বারন ছিল পথচলা
হৃদয়েতে ছিল মায়ের স্মৃতির দুয়ার খোলা
তোমার নয়ন জুড়ে রাগ অনুরাগ কত ভালবাসা
হাজার ভাষায় ছিল অনেক না বলা কথা
দিন যায় রাত যায় তোমাকে ভাবি ।
আমি শিশু থেকে কিশোর ছেড়ে হারিয়ে তোমার স্নেহ
সেই যে আমি রয়ে গেলাম ব্যাস্ত শহরজীবন
বাবা তোমার দ্বারে খবর নিতে তাইতো ছুটি ঘরে
শৈশবের সেই ছোট্ট দুর গ্রাম পথে
দিন যায় রাত যায় তোমাকে ভাবি ।

আজ ঝড় ভালোবাসা

আজ ঝড় ভালোবাসা
আনন্দে ভেসে যাওয়া 
ডুবি ডুবি
ভেসে উঠি
অঙ্গনে আমার

নেচে নেচে
চেয়ে থাকি
দূর পানে আমার
আমার...আমার......

আজ ঢেউ বয়ে যাওয়া
ঢেউ গুনে যাওয়া
ঢেউ তুলে
নদীর তালে
খুব ছুটে চলা
খুব ভেসে যাওয়া

আকাশ......
নীল আকাশ
মেঘ ভাসা অনেক আকাশ
আকাশ বুকে নিয়ে ভাসা

সোনা সোনা 
সোনা সোনা রোদ
কচি সবুজ পাতার পেছনের আলো
খুব অন্যরকম

বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে

                                       বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
                                      বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
                                    বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।

                                বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
                                  বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
                                  বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
                                    তবুও বন্ধু মন হলো না আপন।

                                 বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
                                  বন্ধু তুমি ওমন করে করে যেও না একা,
                               বন্ধু এসো স্বপ্ন আকি চারটা দেয়াল জুড়ে,
                               বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
                              বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
                                 বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
                              তবুও বন্ধু ভাসি নাকো, আকি নাকো স্বপন।

তাহসান

হঠাৎ মনে পড়লো তোমায়,
মনে পড়ে গেল সেই ছেলেমানুষী হারিয়ে গিয়েছে কোথায়
হঠাৎ আজ মনে পড়লো তোমায়।
এই আমি কতবার সেই তোমার প্রেমে পড়েছি
মনে আছে কি তোমার।
আর ঠিক ততবার বৃষ্টির গান লিখেছি
পিয়ানোতে সুর তুলেছি, হৃদয় জুড়ে গেয়েছি
তাই আবার ফিরে যাই, তাই আবার ফিরে যাই
আমি আবার আরেকটাবার তোমার প্রেমে পড়তে চাই।